শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

হাইমচরে জাটকা ধরায় ৫ জেলের অর্থদন্ড

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

আটক জেলেরা হলেন-হাইমচর উপজেলার সাহেবগঞ্জ এলাকার মো. মহসিন (৩৫), নাছির (২৫), মো. আল-আমিন (২৫), মো. মামুন (১২) ও সুমন (১৪)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাটকা রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদীর সাহেবগঞ্জ নামক স্থানে জাটকা ধরা অবস্থায় ১টি ৩৫ ঘোড়া নৌকা ও ৫জন জেলেকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড সিসি সিনিয়র পেটি অফিসার মো. লুৎফর রহমান

উল্লেখ্য, ইলিশের পোনা জাকটা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরণের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্য করে কোন জেলে মাছ ধরলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ