শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

হাইমচরে জাটকা ধরায় ১৪ জেলে আটক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ কেজি জাটকা ও ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে হাইমচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৫জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৯ জেলেকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত মেঘনা নদীর কাটাকালি, হাইমচর চরভৈরবী ও চরাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে এসব জেলেদের জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, নীল কমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিলসহ পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার মেঘনা নদী অভয়াশ্রম ঘোষনা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরণের মাছ আহরন, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে ২ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও উভয় দন্ডের বিধান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ