শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

হাইমচরে কিশোরীর আত্মহত্যা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

চাঁদপুরে হাইমচরে বাবা মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে।

রোববার (৬ জুন) রাত ৯টায় উপজেলার ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঐ কিশোরী চরভাঙ্গা গ্রামের খাজা আহমেদ গাজীর মেয়ে সালমা আক্তার (১৫)। মেয়েটি চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সালমা তার মায়ের সাথে ঝগড়া করে। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার সাথে বেয়াদবি করে।

বেয়াদবির কারণে বাবা খাজা আহমেদ গাজি মেয়েকে থাপ্পড় মারে। ঐ রাতেই বাবা মা এর সাথে অভিমান করে ঐ কিশোরী বিষপান করে।

পরিবারের লোকজন প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। চাদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চাঁদপুর সদর হাসপাতাল থেকে পোস্টমের্টামের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, রোববার রাতে এক কিশোরীর আত্মহত্যার সংবাদ আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি মেয়েটি পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মেয়েটির লাশ চাঁদপুর মডেল থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ