শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হাইমচরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী আটক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

হাইমচরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও নারায়নগঞ্জ থেকে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা’র নির্দেশে এসআই সঞ্জিত কুমার ও এ এসআই আব্দুল খালেক সুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। আটককৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,দক্ষিন পাড়াবগুলা গ্রামের কিতাব আলী ছৈয়ালের ছেলে আসামী জাহাঙ্গীর ছৈয়াল  (পুতুল) মামলা নং ৬, তারিখ ২১/০২/২০১৪ইং মামলায় ২ বছরের সাজা প্রদান করে আদালত। অপর মামলা নং ০৫/১০/০৬/২০১৭ইং দুই মালায় তিনি পলাতক ছিলেন। এছাড়া  চরভাঙ্গা গ্রামের আহমেদ উল্লা মিজির ছেলে রাসেল মিজিকে স্ত্রীর দেয়া যৌতুক মামলায় নারায়নগঞ্জ থেকে আটক করেন হাইমচর থানা পুলিশ।


থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ২ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামীসহ যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে হাইমচর থানার চৌকুস পুলিশ অফিসারগন। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ