শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

হাইমচরে ইয়াবাসহ আটক ১

হাইমচর প্রতিনিধি / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

চাঁদপুরের হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩০ মার্চ রাত ৯টার দিকে উপজেলার চরভাঙ্গা গ্রামের আলী আহমেদ রাজা পাটোয়ারীর বাড়ি সামনে থেকে তাকে আটক করে হাইমচর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী চরভাঙ্গা গ্রামের তাজুল ইসলাম পেদার ছেলে রুবেল পেদা (২৪)।

থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করেন হাইমচর থানা এসআই মো. শহিদুল্লাহদ ও এএস আই গোলাম খালেকসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালীন সময়ে জনতা বাজার টু সাবু মাস্টারের মোড় খালপাড় সংলগ্ন আহমেদ রাজা পাটোয়ারী বাড়ি মসজিদের সামনে মাদক বিক্রির সময় রুবেল পেদাকে আটক করা হয়।

আটককৃত রুবেলের দেহ তল্লাশী করে ৫১ পিচ ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ২৫ হাজার ৫শত টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর পূর্বেও এ আসামির বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা রয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ