শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

হাইমচরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো: মহসিন মিয়া / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

হাইমচর উজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা ও ঝাকজমকপূর্ন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।


২৬ মার্চ শনিবার প্রথমপ্রহরে শহীদদের স্মরনে আলগী দূর্গাপুর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা প্রেসক্লাব, হাইমচরসহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবি সংগঠন। পরে সকাাল ৯টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র।


স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই সর্ব শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপান্তরিত হচ্ছে। তারই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার আদর্শকে বুকে লালন করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উজেলা পরিষ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার। এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারি কমিশনার ভ’মি আব্দুল্লাহ আল ফয়সাল,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া,উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার এক এম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ