শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

হাইমচরে আদর্শ শিশু নিকেতন মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন প্রধান ক্যাম্পাসে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) সকালে আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে হাইমচর ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে স্টেশন অফিসার অহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও লিডার রতন শেখের পরিচালনায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের মহড়ায় অংশ নেন।
এসময় স্টেশন অফিসার অহিদুল ইসলাম উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সে বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়, ভূমিকম্প ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।
অহিদুল ইসলাম বলেন, একটি ছোট্ট দূর্ঘটনা আমাদের জীবনে ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে। আমরা একটু সচেতন হলেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই অগ্নিনির্বাপণ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকাটা জরুরি। তাহলে আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবো।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা রোধে বাংলাদেশ ফায়ারসার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা যে কোন মুহূর্তে জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি। আপনাদের এলাকায় অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনায় সাথে সাথে আমাদের ফোন করবেন। ফোন করে অবশ্যই সঠিক ঠিকানা বলবেন। তাছাড়া ৯৯৯ এ ফোন করেও আপনারা ফায়ারসার্ভিসের সেবা নিতে পারেন। বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে আমাদের এ মহড়া চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপাধ্যক্ষ ফালগুনী মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ