শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

হাইমচরে আতিকুর রহমান পাটওয়ারীর সমর্থনে আনন্দ শোভাযাত্রা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচরের ২নং আলগী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী নৌকা প্রতিকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসাধারণের অংশগ্রহণে হাইমচরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অর্ধ সহস্রাধিক মটর সাইকেল ও ৩ সহস্রাধিক জনসাধারণের উপস্থিতিতে জমকালো আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ ডিসেম্বর)সকাল থেকে দিনব্যাপী উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের মেঠোপথে আতিকুর রহমান পাটওয়ারীর সমর্থনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের জনসাধারণের একাংশ।
আনন্দ শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী বলেন, ‘ইতিপূর্বে আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্যবিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। করোনাকালীন সময়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা বিতরণ সহ চিকিৎসা সেবা দিয়েছি।
তিনি বলেন- এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছেন, যারা এ ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমি তাদেরকে সাথে নিয়ে নৌকা প্রতিকে বিজয় সুনিশ্চিত করার লক্ষে কাজ করবো। আমি আশাবাদী এ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো- ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ