আওয়ামীলীগের যে সকল নেতাকর্মী দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে দলকে সুসংগঠিত করেছে সেই সব ত্যাগী নেতাকর্মীদেরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিবেন। কোন হাইব্রিড ও রাজাকারের বংশধর আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্যে করেন।
তিনি আরো বলেন, দলের হাইব্রিড নেতাদের কাজই হচ্ছে সুযোগ সুবিধা ভোগ করা এবং খারাপ সময়ে দল থেকে চলে যাওয়া। সদ্য আওয়ামীলীগে যোগ দেয়া সুযোগ সন্ধানী হাইব্রিড নেতারা আওয়ামী লীগে ঠাঁই পাবেনা। ত্যাগী নেতাদেরই জননেত্রী শেখ হাসিনা পুরষ্কৃত করবে।
এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, আজমল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, আল মাহমুদ টিটিু মোল্লা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।