শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আশেক এলাহী / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত পরীক্ষার ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবারের লিখিত পরীক্ষায় ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৩৭৫ জনের ফল।

গত ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষা দেবেন। সে পরীক্ষায় উত্তীর্ণরা হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ