শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

হাইকোর্টের এক বেঞ্চে অগ্রাধিকার পাচ্ছেন নারী আইনজীবীগন

আশেক এলাহী / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীগন অগ্রাধিকার পাচ্ছেন।

আজ মঙ্গলবার (৮ মার্চ) মামলা পরিচালনার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

বেঞ্চটির কার্যক্রম শুরু হলে আদালত বলেন, ‘নারী আইনজীবীরা আজ অগ্রাধিকার পাবেন। নারী আইনজীবী যাঁরা আছেন, তাঁরা থাকেন। মেনশন স্লিপ (নতুন মামলা) দিয়ে দেন। এক এক করে ডাকা হবে। তাৎক্ষণিক শুনে দেওয়া হবে। যেসব মামলায় মেরিট (সারবত্তা) আছে, সেগুলো উপস্থাপন করেন, তাহলে সহজ হবে। নারী আইনজীবীদের সম্মানে অন মেরিটে (বিষয়বস্তুর) শুনানি হবে।’

এরপর নারী আইনজীবীদের স্লিপ (নতুন মামলা) জমা দিতে ও শুনানিতে অংশ নিতে দেখা যায়। এ সময় আদালতকক্ষ নারী আইনজীবীদের উপস্থিতিতে পূর্ণ ছিল।

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও দিবসটি সরকারিভাবে পালন করা হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নারী দিবস পালনে নানা উদ্যোগ ও কর্মসূচি নিয়েছে।

জাতিসংঘ এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। জাতীয় সংবাদ সংস্থা বাসস জানায়, এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন জার্মানির কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ