শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হঠাৎ বাজার থেকে উধাও ৫ লিটার বোতলের সয়াবিন

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

বাজারে হঠাৎ করেই সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। অধিকাংশ দোকানে নেই ৫ লিটার বোতলের সয়াবিন। এই সুযোগে বেড়ে গেছে এক ও দুই লিটার সয়াবিন তেলের দাম। চাল-ডালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া সবজির বাজার। 

বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন ভোজ্যতেলের দাম আর বাড়ানো হবে না।

মন্ত্রীর এমন ঘোষণার দুদিন পরেই সয়াবিন তেলের তেলেসমাতিতে অস্থির বাজার। নেই পর্যাপ্ত সরবারহ।

ব্যবসায়ীরা জানান, বড় বড় কোম্পানি, ব্যবসায়ী, ডিলার- এই পর্যায়ে কিছু সংকট দেখা দিয়েছে। সবাই বলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে রমজানে তেল পাওয়া যাবে না।

আরেক ব্যবসায়ী বলেন, পাইকাররাও খোলা তেলের ড্রাম বিক্রি করছে না। আর ইনটেক তেল আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পাই না। প্রয়োজন ১০ কার্টুন, দিচ্ছে ৩ কার্টুন।

ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেক দোকানেই নেই সয়াবিন তেল। তবে বোতলের গায়ের মূল্যেই তেল কিনতে পেরেছেন বলেও জানান তারা।

ক্রেতারা জানান, দোকানদাররা বলেন বিক্রি হয়ে গেছে। বেশি দামে বিক্রি করলেও আমাদের তো কিনতে হবে।

এদিকে, বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

সবজি বিক্রেতারা জানান, ভ্যান্টি ৯০ থেকে ১শ’ টাকা, করোলা ১শ’ কেজি ধরে বিক্রি হচ্ছে।

তবে চাল, ডাল মাছ মাংসের বাজার স্থিতিশীল।


এই ক্যাটাগরির আরো সংবাদ