শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কচুয়ার মাও. মিজানুর রহমান চাঁদপুরী

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁ-মুগড়াপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কচুয়ার বজুরীখোলা দরবার শরীফের পীর মাও. মিজানুর রহমান চাঁদপুরী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে মাহফিলের বয়ান শেষে মুন্সীগঞ্জের মিয়াপাড়া এলাকায় নিজ বাসায় ফেরার পথে ওই স্থানে পৌছলে ক্যাভার্ড ভ্যান প্রাইভেটকার চাপা দেয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর ব্যবহৃত প্রাইভেটকার দুমরে মুচড়ে যায় এবং গাড়ীতে থাকা তার স্ত্রী হাসিনা বেগম, পুত্র গোলাম হোসেন ও চালক জাকির হোসেন গুরুতর আহত হয়ে।

আহতদের মধ্যে চালক জাকির হোসেন ও স্ত্রী হাসিনা বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছে। তঁার মৃত্যুর সংবাদ কচুয়ার বজুরীখোলা এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার জানাজা শেষে মরহুমের লাশ বজুরীখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২মেয়ে ও ১ ছেলেসহ বহুগুনগাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন সু-বক্তা ও সু-মধুর কন্ঠস্বর বক্তা হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ