শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণ পেতে ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর থেকে সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নীতিমালা-২০২০-এর আলোকে করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় স্মার্টফোন কেনার জন্য ঋণ প্রদানের নিমিত্তে কয়েকটি শর্তে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সরবরাহের অনুরোধ করা যাচ্ছে।

এতে ঋণ পাওয়ার শর্তের কথা উল্লেখ করে বলা হয়- ১) ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থীদের সফটলোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন।  ২) ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যা সুদ মুক্ত। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।  ৩) শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সোনালী ব্যাংক লিঃ/জনতা ব্যাংক লিঃ/অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোনো একটি শাখায় নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটকে জানাতে হবে।  ৪) সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি বিভাগ/ইনস্টিটিউট এর মাধ্যমে সফটলোন অনুমোদন কমিটির সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।  ৫) ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন এককালীন অথবা ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। ৬) ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না। ৭) ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের সফটলোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত Du Forms এর অন্তস্থ Student Softloan থেকে ডাউনলোড করে পূরণের পর স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালকের কাছে পাঠাতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ