শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান হচ্ছে ওটারচর উচ্চ বিদ্যালয়ে

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে পাঠদান হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি গেট দিয়ে প্রতিদিন শ্রেণীকক্ষে প্রবেশ করে। প্রবেশ পথে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও স্কাউট সদস্য হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স নিয়ে দাঁড়িয়ে থাকে। বিদ্যালয় আগত প্রত্যেক শিক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে ঢুকতে হয়।

শ্রেণিকক্ষে প্রবেশ করার পর প্রতিটি টেবিলে দু’জন করে শিক্ষার্থী আসনে বসে। সর্বোপরি আনন্দঘন পরিবেশে পাঠদান করা হয়। দেড় বছর পর বিদ্যালয় খুলে দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে। কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ জানা গেছে, তাঁরা খুশি। এখন পাঠে মনোনিবেশ করতে পারবে।

ওটারচর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন শামীম বলেন দীর্ঘ ১৭ মাস পর বিদ্যালয় খুলে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করে। এছাড়া শিক্ষক , কর্মচারী ও শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মেপে প্রবেশ করতে হয়। কোনো শিক্ষার্থী মাস্ক নিয়ে না আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সরবরাহ করে থাকি। অফিস কক্ষের সামনে বিশুদ্ধ পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ