শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

স্বামীর সঙ্গে বিরোধে সন্তান বিক্রি, অনুতপ্ত মা

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে কোলের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন এক নারী। পরে সেই টাকায় তিনি মোবাইল ফোন, নূপুর ও নাকফুল কিনেছেন বলে স্বীকার করেছেন। তবে বর্তমানে তিনি এ ঘটনায় অনুতপ্ত বলে জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্বামী রবিউল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করলে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিউল জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দুই বছর আগে লাবনী আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর আর্থিক টানাপোড়েনের কারণে দাম্পত্য কলহ শুরু হয়। এ অবস্থায় চার মাস আগে তাঁদের ঘরে সন্তান আসে। পরে লাবনী সন্তানসহ বোনের বাড়ি যান এবং ফিরে আসতে অস্বীকৃতি জানান। পরে জানা যায়, তিনি সন্তানকে বিক্রি করে দিয়েছেন।

লাবনী পুলিশের কাছে জানান, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি তামিমকে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ব্যক্তিগত কিছু জিনিসপত্র কেনেন। এখন তিনি বিষয়টি নিয়ে অনুতপ্ত।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, শিশুটি বিক্রির তথ্য নিশ্চিত হওয়ার পর আমরা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজও চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ