শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

স্বাধীনতা বিরোধীরা সুবর্ণজয়ন্তীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: তথ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা আন্তর্জাতিক চক্রকে সাথে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক গোষ্ঠী ও তাদের দোসর আলবদর, আলশামস রাজাকারেরা যখন বুঝতে পেরেছিলো তাদের পরাজয় সন্নিকটে, তখন বাঙালি জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। শুধু ঢাকায় নয় সারাদেশে সব জেলায় ধরে ধরে নিয়ে গিয়ে কয়েক হাজার বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে।

ড. হাছান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আমরা দেখতে পাচ্ছি, দেশি যে অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো তারা, যে আন্তর্জাতিক অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো, তাদের সাথে মিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এটিই প্রমাণ করে।’

বুদ্ধিজীবী হত্যাকারিদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই বুদ্ধিজীবীদের হত্যার বিচারের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, বিচার হয়েছে এবং অনেক আসামী পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। তবে যে আন্তর্জাতিক অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলো তাদের দ্বারা প্রভাবিত বঙ্গবন্ধুর খুনী, বুদ্ধিজীবীদের খুনী এবং তাদের সন্তানেরাও সেখানে লুকিয়ে আছে। সব জায়গা থেকে এখনো কাক্সিক্ষত সহযোগিতা পাওয়া যায়নি এবং সেসব জায়গায় বসে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটি অত্যন্ত দু:খজনক।’(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ