শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

স্ত্রী হত্যা মামলায় একদিনের রিমান্ডে আইনজীবী

চট্টগ্রাম ব্যুরো / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় স্ত্রী হত্যা মামলায় অ্যাডভোকেট আনিসুল ইসলামের (৩২) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

আনিসুল ইসলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি বাঁশখালী থানার উত্তর জলদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মৃত সিরাজুল ইসলামের ছেলে। এর আগে গত সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত আনিসুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলায় অভিযোগ আনা হয়, চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা শওকত আবাসিক মাসুদা খাতুন ভবন তৃতীয় তলায় ফ্লাটের ভাড়া বাসায় যৌতুকের দাবিতে মাহমুদা খানম আঁখিকে মারধর করেন। এতে পেটে আঘাতের ফলে নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। গত ১৮ ডিসেম্বর নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পুনরায় অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় মারা যান। গত সোমবার নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে চান্দগাঁও থানায় স্বামী আইনজীবী আনিসুল ইসলাম, মা ফরিদা আক্তার (৫০) ও বোন হামিদা বেগমসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা করেন। মৃত মাহমুদা খানম আঁখি, নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল ইসলামের ৫ দিনের রিমান্ড ও জামিন আবেদন করেছিলেন। দুপুরে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রতিবেদন সাপেক্ষে জামিন আবেদনের শুনানি করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ