শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

স্ত্রীর সামনে প্রবাস ফেরত স্বামীকে গলা কেটে হত্যা করল পরকীয়া প্রেমিক

মোঃ ইসহাক হোসাইন / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

চাঁদপুর হাজীগঞ্জে প্রবাস ফেরত এমরান হোসেনকে গলাকেটে হত্যা করেছে আশেক এলাহী বাবু।

রোববার ৮ অক্টোবর সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা এমরান হোসেন (৪০) নামের ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসা এমরানকে মৃত বলে জানান। নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে সৌদি আরব প্রবাসী। ২ মাসে আগে ছুটিতে বাড়িতে আসে।

স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে আমার স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে আমার স্বামীর গলাকেটে পালিয়ে যায়।

এদিকে এমরানের বাবা আবুল বাসার জানান, এমরানের স্ত্রী ফারজানার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পরকীয়ার অভিযােগে বিচার হয়েছিল। আমার ছেলেকে পরকীয়ার জেরেই খুন করা হয়েছে।

বোন রিনা বেগম বলেন, তার ভাই পরকীয়ার বলি হয়েছেন। তার সুষ্ঠু বিচার চান তিনি। স্থানীয় প্রত্যক্ষদর্শী জিসান আহমেদ জানান, হঠাৎ ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখি পুরাে ফ্লরে রক্তে ভরে আছে। পরে অন্যান্যদের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, হাসপাতাল থেকে এমরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ