শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ঝালকাঠির শহরে এক স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত ৩ আসামীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত প্রেমিকের বন্ধু রাব্বি স্কুলছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তার বাসা থেকে ডেকে এনে মোটরসাইকেলে তুলে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে আসে। সেখানে স্কুলছাত্রীকে রাতভর পালাক্রমে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া ধর্ষণ করে।

পরের দিন সোমবার সকাল ১০টায় মেয়েটি তার বাসায় ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়। ঘটনা শুনে ছাত্রীর মা কান্নায় ভেঙ্গে পড়ে ও ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী রাব্বি, নাছির, খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া ও প্রেমিক রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। এদিকে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ