শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় সান ফেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানায় তুলার গুদামে আগুন লাগে।

এ সময় মসজিদের মাইকে আগুন লাগার কথা জানানো হয়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরচিালক আব্দুল হালিম ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে।  কিছুক্ষণের মধ্যে পুরো আগুন নিযন্ত্রণে আসবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ