শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সেনা প্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের সাক্ষাত

দর্পণ ডেস্ক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সঙ্গে দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী দেং দাউ দেং মালেক এর নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সেনাসদরে এ সাক্ষাত হয়। দক্ষিণ সুদানের এ প্রতিনিধি দল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় আগমন করেন। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সকল প্রিন্সিপাল স্টাফ অফিসার বৃন্দের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান তার স্বাগত বক্তব্য রাখেন। অতঃপর দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ব্রিফিং প্রদান করা হয়। আলোচনায় দু’ দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সমূহের উপর আলোকপাত করা হয়।

দক্ষিণ সুদানের প্রতিনিধি দল বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়শী প্রশংসা করেন এবং দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট সমূহের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামো গত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। সেই সাথে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসার পাশাপাশি তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দক্ষিণ সুদানের প্রতিনিধী দলটি তাঁদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করেন। যেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী বর্গ, সচিবগণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ