শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সেনাসদস্য হত্যার ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেফতার

আশেক এলাহী / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোডে ছিনতাইকারীদের হাতে নিহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ সৈনিক শাহীন আলম (২২) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিন ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় সেনাসদস্য শাহীন আলম হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন-  সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে জীবন (২৩),  মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৫) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২)। তারা তিনজনই পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাজমুল হাসান আরও জানান, পটুয়াখালী জেলার লেবুখালীতে সেনাবাহিনীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম গত ১৫ জানুয়ারি রাত সাড়ে তিনটায় নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত বেশি হয়ে যাওয়ায় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বন্ধু ফারহাবিবের বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রা. লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড় সামনে পৌঁছলে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন অটোরিকশায় এসে শাহীনের গতিপথ রোধ করেন। ছিনতাইকারীরা সেনাসদস্য শাহীন আলমের সাথে থাকা মানিব্যাগ ও নগদ টাকা  ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা অত্যাধুনিক ছুরি দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে শাহীনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আহত শহীন আলমকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় শাহীন আলম মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী  হয়ে পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে থানা পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করলে প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মনকে গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা শাহীন আলমকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা শাহীন আলমকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, দস্যুতা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ