শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সেনাবাহিনী প্রধানের রংপুর সেনানিবাস পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সোমবার (৮ নভেম্বর)  রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন।

সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।

আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রংপুর সেনানিবাসের অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ