শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সাথে ভারতের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে দ্বিপাক্ষিক সৌজন্য বৈঠক হয়।

বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিন কে অভিনন্দন জানান ভারতীয় বিমান বাহিনী প্রধান।

জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সাথে সাক্ষাত করার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রিয় সফরে গত শনিবার ঢাকায় আসেন। সফর শেষে দলটি আগামীকাল মঙ্গলবার ভারতে ফিরবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ