আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১, শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ পন্ডিতের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ১নং ওয়ার্ডের রাগৈ এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ভোটারদের নিকট তরুণ সমাজ সেবক সৎ,শিক্ষিত, গরিব, দুখী মেহনতী মানুষের বন্ধু ও সমাজসেবক ফরহাদ পণ্ডিতকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। আগামী ২৬ শে ডিসেম্বর রোববার দল-মত-নির্বিশেষে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। এসময় উপস্থিত ছিলেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।