শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

দর্পণ ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়াই তার জীবনের শেষ লক্ষ্য।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক সংলাপে এ কথা বলেন তিনি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আমার ইসির কমিটমেন্টও তাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”

তিনি আরও বলেন,“আমাদের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে— যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ইত্যাদি। আমি এখন ৭৩ বছর বয়সী। জীবনে আর কিছু চাওয়ার নেই, শুধু দেশের জন্য কিছু করতে চাই।”

নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জানেন নির্বাচনে কোথায় সমস্যা হয়, কোথায় ঘাটতি রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জন্য মূল্যবান। এবার প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি।”

সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় নারী ও পুরুষ ভোটারের পার্থক্য কমে এসেছে। “আগে ৩০ লাখ পার্থক্য ছিল, এখন তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ও একটি হাইব্রিড ভোটিং মডেল তৈরি করেছি। এতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরাও ভোট দিতে পারবেন।”

সংলাপে উপস্থিত ছিলেন, ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, মো. নূরুজ্জামান তালুকদার, মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম, ফেমার প্রেসিডেন্ট ও জাবির সাবেক অধ্যাপক মুনিরা খানসহ ইসির সাবেক বিভিন্ন কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ