শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সুরক্ষা অ্যাপ বন্ধ করতে ‘সাইবার হামলা’

নিউজ ডেস্ক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

করোনাভাইরাস টিকা কার্যক্রম ‘সুরক্ষা’ অ্যাপ বন্ধ করতে দেশের বাইরে থেকে একাধিকবার ‘সাইবার হামলা’ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বিজিডি ই-গভ সার্ট-এর মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘করোনা টিকা কার্যক্রম ‘সুরক্ষা’ অ্যাপ যাতে বন্ধ হয়ে যায় সেজন্য বাহির থেকে সাইবার হামলা বহুবার চালানো হয়েছে। আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল তা ভালোভাবেই মোকাবেলা করেছে।’

এদিন সাইবার নিরাপত্তা বিষয়ে পারস্পারিক সহযোগিতার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের মধ্যে এক ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোঃ তৌহিদুল ইসলাম।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন,সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।  ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বিজিডি ই-গভ সার্ট সাইবার সুরক্ষায় কাজ করছে। এ টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক, এনআইডি এবং পাসপোর্টের মত ২৭টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করা হয়েছে (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাচার আইডেন্টিফাই)। এই সকল পরিকাঠামো সুরক্ষায় আইসিটি বিভাগ কাজ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মো.শফিকুল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন এবংবাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ