শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাঘের আক্রমণের শিকার হন তিনি। নিহত মুজিবর শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে সহযোগী জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান মুজিবর রহমান। সোমবার বিকালে তিনি বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান বলেন, গত বছর একইস্থানে এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হন। আজ একজন মৎস্যজীবী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা যায়নি। সঙ্গীরা ফিরে এসেছেন। আগামীকাল (২১ ডিসেম্বর) সকালে বন বিভাগের পক্ষ থেকে মরদেহ উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ