শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ট্রলারসহ আটক ৪৪ জেলে

বিশেষ প্রতিনিধি / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর এলাকার একটি খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যায় সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট প্রেট্রেলিং’ টিমের সদস্যরা তাদের আটক করেন।

এসব জেলে বন বিভাগের পাশ-পারমিট ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দুবলাচর ও মেহেরআলীর চরসংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ করে আসছিলেন বলে জনা গেছে।
সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহৃাদ চন্দ্র রায় জানান, সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট প্রেট্রেলিং’ টিমের সদস্যরা সোমবার সন্ধ্যায় নিয়মিত টহলদানের সময় শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর এলাকার একটি খালে ৪টি ফিশিং ট্রলার দেখতে পায়। এসময়ে তারা ৪টি ফিশিং ট্রলারের পাস-পারমিট দেখতে চাইলে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে তারা সুন্দরবনে মাছ আহরণের পাশ-পারমিট দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের দুবলা টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ফিশিং ট্রলারগুলো হচ্ছে এফবি মায়ের দোয়া, এফবি মামা-ভাগ্নে, এফবি তাহিরা-১ এবং এফবি ইউসুফ। ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মৎস্য ব্যবসায়ীর।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব জেলেরা ট্রলার নিয়ে ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাছ শিকার করে আসছিল। এদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ