শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ নুরুল হুদা আশরাফী সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার নম্বর-৮৬৮ সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোকার বাড়ি নামক স্থানে ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী সবুজের কোমরে গুলি লাগে। পরবর্তীতে তার সঙ্গে থাকা লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে গোপনে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে।

জোংড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক মানিক বলেন, শুনেছি কোমড়ের নিচে গুলি লেগে ভুট্টাখেতে পড়েছিল। তার সঙ্গীরা প্রথমে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুরে নিয়ে গেছে। রক্ত দিয়েছে, এখন একটু সুস্থ আছে।

রংপুর (তিস্তা-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রশিদ খান বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছি। খবর নিয়ে জানাতে পারব।

জগতবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, জগতবের ইউনিয়নের নাজিরগুমানি সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ যুবকের বাড়ি পার্শ্ববর্তী জোংড়া ইউনিয়নে। এর আগে গত ১৬ মার্চ বিএসএফের গুলিতে পূর্ব জগতবের ইউনিয়নের রেজাউল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দিয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ