শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত যুবকের নাম সিফাতুল ইসলাম সিফাত (৩১)। তিনি উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকিলাম বিওপির অধীনে সীমান্তবর্তী মেইন পিলার ২৬৭ এর সাব পিলার ৫ এর নিকট থেকে সোমবার ভোর রাতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় বিএসএফ ১৩৭ ব্যাটালিয়নের শালিগ্রাম ক্যাম্পের সদস্যরা ভারতের ভুলকিপাড়া নামকস্থান থেকে তাকে আটক করে।

এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান,আটক যুবক ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করে দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট) থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ