শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সীমান্তে দুই কেজি স্বর্ণসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি।

আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

এর আগে একই দিন সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা মূল্যের এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটর সাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ