শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিব জয়ী

সিলেট ব্যুরো / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। আজ রাত ৯টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৫ হাজার ৩১২ ভোট পেয়ে বেশি তিনি বিজয়ী হয়েছেন।

হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৬৪০ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ১ লাখ ২০ হাজার ৫৫১ টি। ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় কোনো ভোট বাতিল হয়নি।

সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। কেন্দ্র সংখ্যা ১৪৯টি এবং ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ হয়।

কোনোধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনিতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। গত ১১ মার্চ করোনাক্রান্ত হয়ে এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। (তথ্যসূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ