শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সিলেটে ভেঙে পড়েছে ‘লকডাউন’

সিলেট ব্যুরো / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

সিলেটে ‘লকডাউন’ অনেকটা ভেঙে পড়েছে। কঠোর লকডাউনের দশম দিন শনিবার রাস্তায় আগের দিনগুলোর চেয়ে বেশি ছিল জনসমাগম ও যান চলাচল। বেড়েছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি চলাচল। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ বের হয়েছেন রাস্তায়। পুলিশি তল্লাশি, র‌্যাব, সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন বেশিরভাগ মানুষ।

শনিবার সকাল থেকে নগরীর রাস্তায় শুরু করে রিকশা চলাচল। বেশিরভাগ চালক ও যাত্রীর মুখে ছিল না মাস্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চলাচল। এসব যানবাহনেও চালক ও যাত্রীদের বেশিরভাগের মুখে ছিল না মাস্ক। কেউ মাস্ক পরলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা যায়। নগরের পাড়া-মহল্লার ভেতরের দোকানপাট ছিল খোলা। নগরের ভেতরে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সার্টার অর্ধেক খুলে ব্যবসা করতে দেখা গেছে।
পুলিশের দাবি, যারাই রাস্তায় বের হচ্ছেন তাদের বেশিরভাগই জরুরি প্রয়োজনে বের হয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে জেলা প্রশাসন, র‌্যাব ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন। সেনাবাহিনীও মাঠে রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি. এম আশরাফ উল্যাহ জানান, নগরীতে ৩২টি চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করছে। এ ছাড়া দিনরাত মিলে পুলিশের ৫২টি মোবাইল টিম কাজ করছে। চেকপোস্টে তল্লাশিকালে কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ