শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সিলেটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সিলেট ব্যুরো / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিপাত হওয়ায় ঢলে পিয়াইন ও সারি নদীর পানি বাড়তে থাকে। তীর উপচে পানি ঢুকতে থাকে জনপদে। গত তিনদিন থেকে উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট ও রাধানগর-গোয়াইনঘাট সড়কের বিভিন্ন স্থান পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে জেলা ও উপজেলা সদরের সাথে ওই উপজেলার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জাফলং ও বিছনাকান্দিসহ সবকটি কোয়ারি থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধ রয়েছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জানান, পানিবন্দি মানুষকে সহযোগিতার জন্য সরকারি সহযোগিতা পাওয়া গেছে। এগুলো তাদের পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।
এদিকে, পাহাড়ী ঢলে জেলার জৈন্তাপুর উপজেলায় রাংপানি, বড়গাঙ ও সারি নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। পানিতে তলিয়ে গেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন, গর্দনা, মুটগুঞ্জা, ফেনগ্রাম, জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক, বাওন হাওর, ঝিঙ্গাবাড়ি, আসামপাড়া, কেন্দ্রি, কাঠালবাড়ি, নলজুড়ি ইউনিয়নের ল²ীপুর, ভিরাইমারা, কাটাখাল, কেন্দ্রি, মুক্তাপুর, নিজপাট ইউনিয়নের হর্ণি, বাইরাখেল, চারিকাটা ইউনিয়নের বালিগাড়া, আইঞ্জাগ্রাম, লালা, গৌরি, ডুবাং এলাকার বিস্তৃর্ণ এলাকা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনো সিলেটের সবকটি নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারতের পাহাড়ী এলাকায় বৃষ্টিপাত হওয়ায় ঢলে সিলেটের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত না হলে কয়েকদিনের মধ্যে পানি নেমে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ