শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সিলেটে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩

সিলেট ব্যুরো / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সিলেট বিভাগে প্রতি দিন বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। এটিই বিভাগে এক দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ৬ জুলাই সিলেটে সর্বোচ্চ ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৫৬ জন, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ৫১, মৌলভীবাজারের ৬৬ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জন।

এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩, হবিগঞ্জে ৩ হাজার ২ এবং মৌলভীবাজারে ৩ হাজার ৩৯৮ জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ