শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সিলেটে করোনা কেড়ে নিয়েছে আরও ১৭ জনের প্রাণ

সিলেট ব্যুরো / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

সিলেটে কেবল দীর্ঘ হচ্ছে করোনায় প্রাণহানীর তালিকা। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে করোনা কেড়ে নিয়েছে আরও ১৭ জনের প্রাণ। এই প্রাণহানীর দিনে সিলেট বিভাগে রেকর্ড সংখ্যক আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৭৫৮ জন। আর একই সময়ে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় যে ১৭ জন মারা গেছেন তাদের সবাই সিলেট জেলার। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭৪৫ জন, সুনামগঞ্জের ৬১ জন, হবিগঞ্জের ৪৪ জন ও মৌলভীবাজারের ৬৯ জন।

এদিকে, গেল ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হওয়া ৩৫৭ জন নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩০ হাজার ৯৩১ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জের ৫ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজার জেলার ৭ হাজার ৮৬ জন।

গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৮ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে এটাই হচ্ছে একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। আর এনিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৭৯৫ জন। এর মধ্যে সিলেট জেলার ২৫ হাজার ৪০৮ জন, সুনামগঞ্জের ৪ হাজার ২৪৭ জন, হবিগঞ্জের ২ হাজার ৯০৬ জন ও মৌলভীবাজারের ৫ হাজার ২৩৪ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ