শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত তিন আফগান ক্রিকেটার

নিউজ ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল এসেছে বাংলাদেশে। আসন্ন অনূর্ধ-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে তারা। সফরে রয়েছে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ। আফগানিস্তান থেকে সড়ক পথে পাকিস্তান হয়ে গত ৪ ও ৫ আগস্ট দুইভাগে ঢাকায় এসেছিল আফগান যুবা দল।

এরপর ঢাকা থেকে দলটি চলে যায় সিলেটে। সেখানে প্রথমবার করোনাভাইরাস পরীক্ষার পর রাখা হয়েছে তিন দিনের কোয়ারেন্টাইনে। জানা গেছে সফরকারী দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন।
সূত্র জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ায় তিনজনকে দ্রুত আইসোলেশনে পাঠানো হইয়েছে। করোনা আক্রান্তদের বুধবার আবারও করোনা পরীক্ষা করা হবে।

এই সফরে পুরো আফগান দলই বারবার করোনা পরীক্ষার ভেতর দিয়ে যাবে। দলের বাকি সবার সঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটারও যদি নেগেটিভ রিপোর্ট পান, তাহলে দলের সঙ্গে যোগ দেয়ার অনুমতি পাবেন।

বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। বাংলাদেশের নবগঠিত যুব দলের এটাই প্রথম আন্তর্জাতিক সিরিজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ