শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সিলেটে আদালত চত্বরে সাবেক কাউন্সিলর জনরোষের শিকার

সিলেট প্রতিনিধি / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

গতকাল শনিবার ঢাকায় গ্রেপ্তারের পর আজ রোববার লায়েককে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে ওঠার সময় উপস্থিত লোকজন তাঁকে দালাল ও দখলবাজ আখ্যা দিয়ে হেনস্তা করেন।

আজ দুপুরে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানান আদালত।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. উবায়দুল্লাহ জানান, লায়েকের বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি অসুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হন। তাঁকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরোষে পড়েন। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধরা তাঁকে পেছন থেকে অতর্কিতভাবে হেনস্তা করেন।

গতকাল শনিবার রাজধানী থেকে লায়েককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ