শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সিলেটের হাসপাতালে নেই করোনা রোগীর চাপ

সিলেট ব্যুরো / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমছে। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রোগী কমতে শুরু করে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ সময়ে মারা গেছেন ১ জন।

রোগী কমে আসায় হাসপাতালগুলোতে এখন চাপ কমেছে। আজ রবিবার সকাল অবধি বিভিন্ন হাসপাতালে মাত্র ৯১ জন করোনা রোগী ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৩ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৩৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো করোনা রোগী শনাক্ত হননি।

৬৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৬১ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ২৪৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৬৬ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩৯৫ জন। সুনামগঞ্জের ৬২১৮ জন, মৌলভীবাজারের ৮০৩৫ জন ও হবিগঞ্জের ৬৫৯৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৬১২ জন।

এদিকে, করোনা রোগী কমতে থাকায় সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চাপ কমে এসেছে। আজ সকাল পর্যন্ত ৯১ জন করোনা রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে আজ ভর্তি আছেন ৮৭ জন। এর মধ্যে করোনা রোগী ২৫ জন। বাকি ৬২ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে ওই ইউনিটে রাখা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট জেলায় করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে। কিন্তু বেশিরভাগ শয্যাই এখন খালি। করোনা পরিস্থিতির উন্নতি ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ