শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল মুরাদের

দর্পণ ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় সিলিং ফ্যান মুরাদ হাসানের কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গণমাধ্যমকে জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি ভালো আছেন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ