শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্ত ১৩ ভারতীয় জেলে

নিজস্ব প্রতিবেদক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। বাগেরহাটের জেলে হাজতে তিন মাস ২০ দিন কারাভোগের পর তারা মুক্ত হলেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাদের খালাস দেয় আদালত। এদিন তাদরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে পুলিশ। এ তথ্য জানান মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম।

মুক্তিপ্রাপ্ত ভারতীয় জেলেরা হচ্ছেন- মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিস পরগণা জেলায়, জানান ওসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয়ে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস দেয়া হয়েছে।

আইন ও বিধি অনুসরণ করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে সে দেশে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ