শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সার্চ কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিবে

দর্পণ ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল হাসান বলেন, “সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়। সেখান থেকে আজ ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়। আগামী ২৪ তারিখের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। এর মধ্যে ৫ জনকে নির্বাচন করবেন রাষ্ট্রপতি।”

এর আগে, বিকেল ৪টা ৫০ মিনিটে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন বলেন, ‘২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সেখান থেকে কাল (রোববার) ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।’

এর আগে, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ