শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সারের মূল্য নিয়ন্ত্রণে নীতিমালা পরিবর্তন আনা হবে: কৃষি উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সারের দাম নিয়ে অপ্রতিষ্ঠিত ডিলার ও নয়ছয়কারীদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ায় সারের দাম বাড়ায় সরকার অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে।

সোমবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নভেম্বর মাস পর্যন্ত দেশের সারের মজুত যথেষ্ট রয়েছে। কৃষকদের জন্য সারের মূল্য নিয়ন্ত্রণে কারসাজি রোধে ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হবে।

উপদেষ্টা আরও জানান, এ বছর আলুর ন্যায্য দাম পাওয়া যায়নি কৃষকদের। তাই ভবিষ্যতের জন্য সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সাথেই তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে মেশিনারিজ ক্রয়ে অনিয়মের অভিযোগ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ