শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা

সাইফুল ইসলাম / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগও ইউনিয়নের হাশেম খান জুটমিলে সারাদিন ব্যাপী এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি- আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শুক্কুর পাটোয়ারী। এসময় তিনি বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এতো দিন ধৈর্য্য ধারণ করেছেন, তারা অবশ্যই আমাদের সাথে আছেন থাকবেন।
আপনারা আমার ভাই, আমার কাছের নেতাকর্মী ও ছোট ভাই, বন্ধু। আপনারা জানেন, বিগত সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। কিন্তু আমরা তা করবো না। আমরা চাই দেশে শান্তি ও শৃংখলা ফিরিয়ে এনে পূণরায় নির্বাচনের ব্যাবস্থা করা হোক।
দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় মতলবের মানুষের পাশে আছে এবং থাকবে। আমি আপনাদের সকলের নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করি। এই বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরাফাত বিল্লাহ খান, হযরত আলী, এনায়েত উল্লাহ খোকন, ফজলুর রহমান প্রধান, আনিসুর রহমান খন্দকার অনিক। এছাড়াও উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা যুবদলের সহ সম্পাদক- আজিজ ঢালী ও মতলব দক্ষিন উপজেলা যুবদলের আহ্বায়ক- আলাউদ্দিন আকাশ এবং মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক- কাজী মোহাম্মদ জামান।


এই ক্যাটাগরির আরো সংবাদ