চাঁদপুরের কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে কচুয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ হাছান মজুমদারের সভাপতিত্বে মাওলানা মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ।
এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানা পুলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন,জাতীয় পুরুস্কার প্রাপ্ত ইমাম ও কচুয়া মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ গোলাম কিবরিয়া শাহপুরী প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সহ সভাপতি আফাজ উদ্দিন মানিক,বিভিন্ন মসজিদের ইমামগণ। বক্তারা বলেন,২০২৩ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষে সন্ত্রাস ও জঙ্গীবাদীরা মাথাছাড়া দিয়ে উঠতে পারে সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।