শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সামিটের সঙ্গে এলএনজি টার্মিনালের দ্বিতীয় চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সামিট গ্রুপের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে হতে যাওয়া দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সচিব রুচিরা ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব রুচিরা ইসলাম বলেন, সামিট গ্রুপের সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-৩) স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ টার্মিনালটি বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনাল হওয়ার কথা ছিল।

তারিকুল ইসলাম খান জানান, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সামিটকে পাঠানো পেট্রোবাংলার এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পারফরম্যান্স গ্যারান্টির টাকা জমা না দেওয়ার বিষয়ও আছে।

এক বিবৃতিতে গণমাধ্যমকে সামিট গ্রুপ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) বাতিলের নোটিশ পেয়েছে। তারা মনে করে, এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ কোনোরকম দরপত্র ছাড়াই বিশেষ আইনের আওতায় সামিট গ্রুপের সঙ্গে চুক্তিটি করেছিল আওয়ামী লীগ সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ