বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামাল ইন্তেকাল করেছেন।
বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আছর মরহুমার নামাজে জানাজা ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমার কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এক শোকবার্তায় জানান,
“আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল আজ ভোর সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন। সকলের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং বাদ আছর জানাজায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”
পরিবার, স্বজন ও রাজনৈতিক মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।