ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হাবিবুর রহমান ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা বিবেচনায় তার বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।